অনেক শিক্ষার্থীই অভিযোগ করে যে তারা যখন পড়তে বসে তখন মনোযোগ ধরে রাখতে পারে না। চারপাশের নানা distraction তাদের একাগ্রতা নষ্ট করে দেয়। তবে কিছু সহজ কৌশল অবলম্বন করে পড়াশোনায় মনোযোগ বাড়ানো সম্ভব। নিচে ৫টি কার্যকরী উপায় দেওয়া হলো:
১. পড়াশোনার জন্য নির্দিষ্ট স্থান নির্বাচন: এমন একটি শান্ত ও নীরব জায়গা বেছে নিন যেখানে আপনি স্বচ্ছন্দ বোধ করেন এবং যেখানে পড়ার সময় কেউ আপনাকে বিরক্ত করবে না।
২. লক্ষ্য নির্ধারণ করুন: পড়ার শুরুতে ঠিক করে নিন আপনি কতক্ষণ পড়বেন এবং কী কী টপিক শেষ করবেন। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করলে মনোযোগ ধরে রাখা সহজ হয়।
৩. ফোন এবং অন্যান্য ডিভাইস দূরে রাখুন: পড়ার সময় আপনার মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটগুলো বন্ধ রাখুন অথবা দূরে সরিয়ে রাখুন। নোটিফিকেশন মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে।
৪. পমোডোরো টেকনিক ব্যবহার করুন: এই টেকনিক অনুযায়ী, ২৫ মিনিট মনোযোগ দিয়ে পড়ুন এবং তারপর ৫ মিনিটের জন্য বিশ্রাম নিন। কিছুক্ষণ পর আবার ২৫ মিনিট পড়ুন। এটি মনোযোগ ধরে রাখতে খুব কার্যকর।
৫. বিরতি নিন এবং শরীরচর্চা করুন: একটানা অনেকক্ষণ না পড়ে প্রতি ঘন্টায় ৫-১০ মিনিটের জন্য বিরতি নিন। হালকা হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করলে মন ও শরীর সতেজ থাকে এবং মনোযোগ বাড়ে।
এই সহজ উপায়গুলো মেনে চললে আপনি অবশ্যই আপনার পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারবেন এবং আরও ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন।

0 Comments